নৌকা চালাতে গিয়ে পানিতে ডুবে দুইজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেলাই নদীতে নৌকা চালানোর সময় পানিতে ডুবে দুই শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মাহমুদুল (৮) ও ফারুক হোসেন (১৭)। তাঁদের বাড়ি কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের বামনগাঁও গ্রামে।নিহতের পরিবারের লোকজন এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সকালে ওই দুজন বেলাই বিলে নৌকা চালাতে যান। একপর্যায়ে নৌকায় পানি উঠে নৌকাটি ডুবে যায়। এ সময় ওই দুজনের চিৎকারে আশপাশের লোকজন তাঁদের পানি থেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।