নৌকা ঠেকাতে মানুষ লাঙলে ভোট দেবে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এবার দেশের জনগণ নৌকা ঠেকাতে লাঙলে ভোট দেবে। দেশের মানুষ চায় সরকারের পরিবর্তন। তাই প্রয়োজন বোধে জাতীয় পার্টি মহাজোট থেকে বেরিয়ে এসে এককভাবে নির্বাচন করে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাবে।আজ শুক্রবার সন্ধ্যায় রংপুরে জাতীয় পার্টির জেলা কার্যালয়ের সামনে দলীয় কর্মিসভায় এরশাদ এসব কথা বলেন।এরশাদ বলেন, বেগম খালেদা জিয়া হরতাল, ভাঙচুর, জ্বালাও-পোড়াও রাজনীতির সংস্কৃতির মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চান। তাঁর সে স্বপ্ন পূরণ হবে না। ক্ষমতায় যেতে হলে নির্বাচন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হওয়া প্রসঙ্গে এরশাদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আমরা চাই না। তত্ত্বাবধায়ক সরকার আমাদের জন্য কল্যাণকর নয়।’ এরশাদ আরও বলেন, ‘জাতীয় পার্টি ছাড়া কোনো দল নির্বাচনে যেতে সাহস পাচ্ছে না। কেউ বলতে পারবে না আমি স্বৈরাচার ছিলাম। আমি যখন ক্ষমতায় ছিলাম তখন যে সমস্ত কাজ করেছি এখন তা বাস্তবায়ন হচ্ছে।’ এ কর্মিসভায় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল, সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসা, সাবেক সাংসদ মশিউর রহমান, মোজাম্মেল হক, মোফাজ্জল মাস্টার, রংপুর সদর উপজেলার চেয়ারম্যান মোস্তাফিজার রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।