নৌকাবাইচ উপলক্ষে বেড়ায় নদীর বুকে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌকাবাইচ উপলক্ষে ১০ অক্টোবর বেড়ার হুরাসাগর নদ ও এর দুই পাড় ছিল লোকে লোকারণ্য। বেড়া পাম্পস্টেশন থেকে নৌবন্দর পর্যন্ত হাজার হাজার মানুষ সেদিন নৌকাবাইচ দেখে আনন্দে মেতে উঠেছিল। এসব মানুষের আনন্দ আরও বাড়িয়েছিল ক্ষুদে গানরাজ শিল্পীগোষ্ঠী নামের একটি সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠনের শিল্পীরা বড় একটি নৌকাকে ভ্রাম্যমাণ মঞ্চ বানিয়ে নৌকাবাইচের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সংগীত পরিবেশনে অংশ নেন সংগঠনের শিল্পী শাকিলা, নদী, বিউটি, সুমি, কণ্ঠ, বিউটি, জাহিদ হাসান, হিয়া, ফারুক, রুমী, শান্ত, সৌরভ, মানিক, মোস্তাকিন, রেহানা, কথামণি, আক্তার হোসেন, আবু দাউদ, ইকবাল হোসেন প্রমুখ। আর গোবিন্দ হালদার কি-বোর্ড ও দুলাল হালদার তবলা বাজিয়ে শিল্পীদের সহযোগিতা করেন।এদিকে নদীর বুকে ব্যতিক্রমী এমন সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হন নৌকাবাইচ দেখতে আসা দর্শকেরা। বেড়া মনজুর কাদের মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা বেগম বলেন, ‘নদীর বুকে নৌকায় বসে এমন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের কথা চিরদিন মনে থাকবে। ব্যতিক্রমী ওই সাংস্কৃতিক অনুষ্ঠান নৌকাবাইচ দেখার মজা আরও বাড়িয়ে দিয়েছিল।’