নৌপথে চাঁদাবাজি বন্ধে ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপথে চাঁদাবাজি ও রাতের বেলায় তেলবাহী জাহাজ চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত চালু ও নৌ-পুলিশ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।ঈদুল ফিতর সামনে রেখে নৌপথে চাঁদাবাজি বন্ধে করণীয় সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, তেলবাহী জাহাজ যত্রতত্র চলাচল করছে। কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতকে তাদের বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান তিনি।নৌমন্ত্রী শাজাহান খান বলেন, কারা চাঁদাবাজি করছে, সে বিষয়ে নৌ-শ্রমিকদের কাছে জানতে চাওয়া হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অতিরিক্ত যাত্রী বহনকারী নৌযানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।