নৌপরিবহনমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের দাপটের কারণে বিআরটিসি ও বিআরটিএ—সংস্থা দুটি কাজ করতে পারছে না। এমন অভিযোগ এনেছেন খোদ যোগাযোগ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। কমিটির বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি শেখ মুজিবর রহমান এ কথা জানান।বৈঠক শেষে কমিটির সদস্যরা অভিযোগ করেন, শাজাহান খান তাঁর সমর্থক শ্রমিকদের দিয়ে বিআরটিসিকে ধ্বংস করে দিচ্ছেন। এ কারণে বিআরটিসির বাসগুলো চলাচল করতে পারছে না। অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে বিআরটিসি। এ ছাড়া বিআরটিএ থেকে ভুয়া লাইসেন্স দিচ্ছেন শাজাহান খানের সমর্থকেরা। ফলে অনেক অদক্ষ লোক লাইসেন্স পাচ্ছেন। এতে বাড়ছে সড়ক দুর্ঘটনা।বৈঠকে বিআরটিএ ও বিআরটিসির সার্বিক অবস্থা সম্পর্কে জানতে গঠিত উপকমিটির প্রধান ওমর ফারুক চৌধুরী অভিযোগ করেছেন, তাঁরা শাজাহান খানের বাধার কারণে কাজ করতে পারছেন না।বৈঠকে অন্যদের মধ্যে অপু উকিল, গোলাম রেজা, গোলাম মওলা রনি প্রমুখ উপস্থিত ছিলেন।