নৌবাহিনীকে ত্রিমাত্রিক করা হচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্থানীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী ২০২১ সালের মধ্যে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে উঠবে। তিনি বলেন, এই বাহিনীকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং মেরিটাইম সিকিউরিটি ও বিশ্বশান্তিতে অবদান রাখতে সক্ষম হিসেবে গড়ে তোলা হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ নৌ একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনী টুওয়ার্ডস কমান্ডের বানৌজা ‘নির্ভীক’ ঘাঁটির নামকরণ এবং নেভাল এভিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করায় এক ধাপ অগ্রগতি অর্জিত হলো। তিনি ব্যয়বহুল ও প্রযুক্তিভিত্তিক এই বাহিনীকে সময়োপযোগী রাখতে কঠোর পরিশ্রম করার জন্য নৌসদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নেভাল কমান্ডোরা দেশের নৌ ও সমুদ্র-উপকূলবর্তী এলাকায় যেকোনো ধরনের সন্ত্রাসী তত্পরতা, ডাকাতি, জলদস্যুতা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান রোধে অগ্রণী ভূমিকা পালন করবে।অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, তিন বাহিনীর প্রধান, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা ও ইটালির রাষ্ট্রদূত গিয়র গিও গুগলিলমিনু উপস্থিত ছিলেন। বাসস।