নৌবাহিনীতে সাবমেরিন সংযোজন করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অচিরেই সাবমেরিন ও মেরিটাইম হেলিকপ্টার সংযোজন করে নৌবাহিনীকে কার্যকর এবং শক্তিশালী ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। আজ বুধবার পতেঙ্গা নৌঘাঁটিতে গ্র্যাজুয়েশন মিডশিপমেন ২০০৯ উইন্টার পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ৩৪ জন মিডশিপমেন এবং বন্ধুরাষ্ট্র ফিলিস্তিনের চারজন কমিশন লাভ করেন।প্রধানমন্ত্রী রুগ্ন শিল্প ‘খুলনা শিপইয়ার্ড’কে হস্তান্তরের মাধ্যমে দেশের উন্নয়নের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীকে সম্পৃক্ত করার কথা উল্লে¬খ করে বলেন, খুলনা শিপইয়ার্ডে পাঁচটি পেট্রোল ক্রাফট নির্মাণ করা হচ্ছে। যুদ্ধজাহাজ তৈরির এই উদ্যোগ বাংলাদেশের জন্য এক সম্ভাবনাময় যুগের সূচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী প্রশিক্ষণকালে চমত্কার নৈপুণ্য প্রদর্শনের জন্য পুরস্কার প্রদান করেন। এতে নাহিয়ান বাকের মিলকি সোর্ড অব অনার এবং জিয়া নূর নবী ওসমানী স্বর্ণপদক পান।অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, প্রাধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী, সংসদ সদস্য, কূটনীতিক এবং তিন বাহিনীর প্রধানেরাসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।