নৌযান শ্রমিক ফেডারেশনের নেতা শাহ আলমসহ ১৩ জনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি শাহ আলমসহ ১৩ জন আজ সোমবার জামিন পেয়েছেন। ঢাকার মহানগর হাকিম আবদুল মজিদ তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মুচলেকার বিনিময়ে একজন আইনজীবীর জিম্মায় জামিন দেন।শাহ আলম ছাড়া অন্য যারা জামিন পেয়েছেন তাঁরা হলেন আবুল হোসেন, দীন মোহাম্মদ, মোফাজ্জল হোসেন, বাবলু শিকদার, আউয়াল, মামুন ব্যাপারি, আবু তাহের, শাজাহান, মো. মনির হোসেন, মো. খোকন, মানিক, মো. আক্কাস।প্রসঙ্গত, নৌযান ধর্মঘট চলাকালে ১০ মে শাহ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। এক দিনের রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়।