নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন স্কেল পুনর্নির্ধারণসহ ১৬ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘট আজ শুক্রবার তৃতীয় দিনের মতো চলছে।ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহ আলম প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, আজ বেলা তিনটায় সরকার ও লঞ্চমালিকদের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে দাবি মেনে নেওয়া হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে, অন্যথায় ধর্মঘট চলবেই।ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল সূত্র জানায়, সকাল আটটা থেকে এ পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে মাত্র ১৪টি লঞ্চ ছেড়ে আসে। ঢাকা নদীবন্দর ত্যাগ করেছে পাঁচটি লঞ্চ। সব কটি লঞ্চে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।