নৌযানশ্রমিকদের কর্মবিরতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযানশ্রমিকদের মজুরিকাঠামো পুনর্নির্ধারণসহ ১৬ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে এ কর্মসূচি শুরু হয়।আজ বুধবার ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে বেলা ১১টা পর্যন্ত নয়টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়ে গেছে চারটি। এতে প্রচণ্ড শীতের মধ্যে অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।নৌযানশ্রমিকদের দাবির মধ্যে রয়েছে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা, নাব্যতা ঠিক রাখা, মেরিন আদালতে হয়রানি বন্ধ ইত্যাদি।শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম প্রথম আলো ডটকমকে বলেন, সারা দেশে ২০ হাজার নৌযান চলাচল করে। যাত্রীবাহী, মালবাহী, এমনকি মত্স্য শিকারিরাও এই কর্মবিরতির আওতায় রয়েছেন।ঢাকা নদীবন্দর লঞ্চ মালিক সমিতির আহ্বায়ক সিদ্দিকুর রহমান ভূঁইয়া বলেন, নৌযানশ্রমিকদের এ ধর্মঘট অযৌক্তিক। তাঁরা সাধারণ মানুষকে জিম্মি করে মালিকদের কাছ থেকে ফায়দা লুটতে চাইছেন।শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, সরকার ও মালিকপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করেও কোনো দাবি পূরণ হয়নি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।গতকাল মঙ্গলবার ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ দফা দাবিতে গত ৮ জুলাই কর্মবিরতির ঘোষণা দিয়েছিল ফেডারেশন। দুই মাসের মধ্যে শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে—এমন আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করা হয়। এরপর পাঁচ মাস পেরিয়ে গেলেও সরকার দাবি মেনে নেয়নি। এ অবস্থায় কর্মবিরতি ছাড়া আর কোনো উপায় নেই। চাঁদপুরচাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ থাকায় চাঁদপুর ও ইচলী লঞ্চঘাটে শত শত যাত্রীদের প্রচণ্ড শীত ও কুয়াশার দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে তারা সড়ক পথে গন্তব্যের উদ্দেশে রওয়ানা হয়েছেন। চাঁদপুর নৌ বন্দরের উপপরিচালক মোবারক হোসেন জানান, মধ্য রাত থেকে আকস্মিক এই ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে কিছু কিছু শ্রমিক দুএকটি লঞ্চ চালাতে চাইলেও অন্যান্যদের কারণে তা পারছেন না।