নৌশ্রমিক ফেডারেশনের নেতা শাহ আলম এক দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি শাহ আলমকে আজ মঙ্গলবার এক দিনের রিমান্ডে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ চার দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।মহানগর হাকিম মো. আবদুল মজিদ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই অভিযোগে আজ আরেকটি মামলায় তাহের ও মনির নামের দুই শ্রমিককে করাগারে পাঠিয়েছেন আদালত।গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদরঘাট এলাকা থেকে নৌযান ধর্মঘটের পক্ষে একটি মিছিলের প্রস্তুতিকালে শাহ আলমকে পুলিশ গ্রেপ্তার করে।গত শনিবার নৌযান শ্রমিক লীগের কক্ষ এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনায় নৌযান শ্রমিক লীগের নেতা শাহ আলমসহ আরও অনেককে দায়ী করে একটি মামলা করা হয়। সেই মামলায় শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।