নৌশ্রমিকদের জন্য মজুরিকাঠামোর গেজেট প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌশ্রমিকদের জন্য তিনটি শ্রেণীতে নতুন মজুরি-কাঠামো নির্ধারণ করে গেজেট প্রকাশিত হয়েছে। আজ রোববার শ্রম পরিদপ্তর থেকে এই গেজেট প্রকাশিত হয়। এতে সর্বোচ্চ ছয় হাজার ৭২০ টাকা এবং সর্বনিম্ন দুই হাজার ১৯০ টাকা মজুরি নির্ধারণ করা হয়। আগামী পাঁচ বছরের জন্য এই মজুরি কাঠামো বহাল থাকবে।নৌশ্রমিকদের বেতনকাঠামো সংশোধনসহ ২২ দফা দাবিতে গত ৭ মে মধ্যরাত থেকে সারা দেশে নৌ ধর্মঘট ডাকা হয়। এ ছাড়া মজুরিকাঠামো নির্ধারণের জন্য গত বছরের নভেম্বরে এবং গত মার্চ মাসে ধর্মঘট হয়।নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে ১৫ মে নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিদলের আলোচনার পর সর্বশেষ ধর্মঘট প্রত্যাহার করা হয়। ওই সময় শ্রম পরিদপ্তরের তত্ত্বাবধানে বেতনকাঠামো সংশোধনের প্রতিশ্রুতি দেওয়া হয়।মজুরিকাঠামো অনুযায়ী তিনটি শ্রেণীর মধ্যে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে চলাচলকারী কোস্টার ট্যাংকার ও অভ্যন্তরীণ নৌপথে ১২ মাস চলাচলকারী কার্গো ও বার্জ-টাগে নিয়োজিত শ্রমিকদের জন্য সর্বোচ্চ ছয় হাজার ৭২০ টাকা এবং সর্বনিম্ন তিন হাজার টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া শ্রমিকেরা মূল বেতনের ৬০ শতাংশ বাড়ি ভাড়া, ৭০০ টাকা চিকিত্সা ভাতা ও ২৫০ টাকা ধোলাই ভাতা পাবেন।নতুন কাঠামোতে বেসরকারি শ্যালো ট্যাংকারে নিয়োজিত শ্রমিকদের জন্য পাঁচ হাজার ৮৯০ টাকা এবং সর্বনিম্ন দুই হাজার ৫৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মূল বেতনের ৫৫ শতাংশ বাড়ি ভাড়া, ৭০০ টাকা চিকিত্সা ভাতা ও ২৫০ টাকা ধোলাই ভাতা নির্ধারণ হয়।বেসরকারি যাত্রীবাহী লঞ্চ, পণ্যবাহী কার্গো, টুইন লঞ্চ, অভ্যন্তরীণ বার্জ ও ফ্ল্যাট নৌযানে নিয়োজিত শ্রমিকেরা পাবেন সর্বোচ্চ পাঁচ হাজার ২০ টাকা। তাঁদের ক্ষেত্রে সর্বনিম্ন দুই হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়। এদের ক্ষেত্রে মূল মজুরির ২০ শতাংশ বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিত্সা ভাতা ও ৫০ টাকা ধোলাই ভাতা নির্ধারণ করা হয়।