ন্যাটোর অভিযান বন্ধ করতে তদবির করেছিলেন গাদ্দাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় ন্যাটোর অভিযান বন্ধ করতে জোর তদবির করেছিল গাদ্দাফি সরকার। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা আজ শুক্রবার ত্রিপোলি থেকে পাওয়া গোপন নথিপত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।পত্রিকাটি জানায়, নথিপত্রে দেখা যায়, গাদ্দাফি সরকার ধারণা করেছিল ন্যাটো সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরে লিবিয়ায় পূর্ণোদ্যমে অভিযান শুরু করতে যাচ্ছে।নথি মতে, ন্যাটোর হামলা বন্ধে ত্রিপোলি সরকার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক নীতিনির্ধারকদের মাধ্যমে তদবিরের চেষ্টা করেছিল।গত ৩১ মার্চ লিবিয়ায় কমান্ডের দায়িত্ব নেয় ন্যাটো। সংস্থাটি গতকাল বৃহস্পতিবার জানায়, তারা এ পর্যন্ত লিবিয়ায় ২০ হাজার বার বিমান হামলা চালিয়েছে। এ ছাড়া জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে ন্যাটোর কমান্ডের অধীনে ভূমধ্যসাগরে ছয়টি জাহাজ টহল দিচ্ছে।নথিতে বলা হয়, লিবিয়ার প্রধানমন্ত্রী গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ওবামার কাছে একটি চিঠি লিখেন। এতে তিনি ওবামাকে ‘মি. প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করেন এবং লিবিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করতে ওয়াশিংটনের ‘নজিরবিহীন সিদ্ধান্তের’ ব্যাপারে অভিযোগ করেন।নথিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের আইনপ্রণেতা ডেনিস কুসিনিচকে ‘শান্তি মিশন’ পরিকল্পনার অংশ হিসেবে লিবিয়া সফরের অনুরোধ করা হয়েছিল। তবে তিনি এ অনুরোধে সাড়া দিতে রাজি হননি। কুসিনিচ লিবিয়ায় ন্যাটোর সামরিক ব্যবস্থার বিরুদ্ধে কংগ্রেসে ভোট দিয়েছিলেন। ওই পরিকল্পনায় মুয়াম্মার গাদ্দাফিসহ লিবিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কুসিনিচের বৈঠকের আয়োজনের কথা ছিল। কুসিনিচ গার্ডিয়ানকে বলেন, ‘লিবিয়ায় যেতে আমার কাছে বহুবার অনুরোধ এসেছিল। তাদেরকে এটা স্পষ্ট করেছি, আমি গাদ্দাফি প্রশাসনের পক্ষে মধ্যস্থতা করতে পারি না। কংগ্রেস সদস্য হিসেবে লিবিয়ায় ন্যাটোর সামরিক অভিযান বিষয়ে আমি কথা বলেছি।’ রয়টার্স।