ন্যাটোর বিমান হামলায় গাদ্দাফির ছেলে নিহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুয়াম্মার গাদ্দাফির ছেলে খামিস গাদ্দাফি নিহত হওয়ার খবর অস্বীকার করেছেন লিবিয়া সরকার। এর আগে বিদ্রোহীদের একজন মুখপাত্র রয়টার্সকে জানান, আজ শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় জিলিতান শহরে ন্যাটো বাহিনীর বিমান হামলায় খামিসসহ ৩২ জন নিহত হয়েছেন। তবে ন্যাটো বাহিনীর পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম রয়টার্সকে বলেন, ‘এটা মিথ্যা সংবাদ। তাঁরা খামিস গাদ্দাফিকে হত্যার উদ্দেশ্যে জিলিতান শহরে তাঁর অবস্থান জানতে এ মিথ্যা সংবাদ তৈরি করেছে।’খামিস লিবিয়ার ৩২তম ব্রিগেডের প্রধান ছিলেন। এই ব্রিগেডটি গাদ্দাফির সবচেয়ে অনুগত এবং শক্তিশালী ইউনিট। এটি জিলিতান শহরে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। শহরটি বিদ্রোহীদের দখলে থাকা মিসরাতা ও রাজধানী ত্রিপোলির মাঝামাঝি অবস্থিত।চলতি বছরের গোড়ার দিকে ন্যাটোর বিমান হামলায় গাদ্দাফির আরেক ছেলে সাইফ আল-আরব নিহত হওয়ার খবরটি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল।