ন্যাটোর রসদ সরবরাহ বন্ধ করল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কর্তৃপক্ষ আজ শনিবার আফগানিস্তানে দায়িত্ব পালনরত ন্যাটো সেনাদের রসদ সরবরাহের সব গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিয়েছে। ন্যাটো বাহিনীর বিমান হামলায় আজ শনিবার পাকিস্তানের ২৮ জন সেনাসদস্য নিহত এবং ১১ জন আহত হওয়ার কয়েক ঘণ্টা পরই পাকিস্তান এ সিদ্ধান্ত নিয়েছে বলে জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।এদিকে ন্যাটোর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কার্সটেন জ্যাকোবসন দুঃখপ্রকাশ করে বলেছেন, ঘটনার কারণ জানতে তাঁরা তদন্ত করছেন।বার্তা সংস্থা রয়টার্স জানায়, আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনীর বিমান উত্তর-পশ্চিম পাকিস্তানের সীমান্তবর্তী সেনাবাহিনীর একটি তল্লাশি কেন্দ্রে এ হামলা চালায়।মুতাহির জেব নামের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, পেশোয়ার শহরের কাছে খাইবার উপজাতি এলাকায় জামরুদ শহরে ন্যাটোর ট্রাক এবং জ্বালানি ট্যাংকার বন্ধ করে দেওয়া হয়েছে।মুতাহির জেব বলেন, ‘আমরা সরবরাহ বন্ধ করে দিয়েছি এবং প্রায় ৪০টি ট্যাংকার ও ট্রাক জামরুদের তল্লাশি কেন্দ্র থেকে ফেরত এসেছে।’তবে অন্য এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তার কারণে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।