ন্যাটোর হামলায় ২৫ পাকিস্তানি সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাটো বাহিনীর বিমান হামলায় আজ শনিবার পাকিস্তানের ২৫ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা এ কথা জানান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনীর বিমান উত্তর-পশ্চিম পাকিস্তানের সীমান্তবর্তী সেনাবাহিনীর একটি তল্লাশি কেন্দ্রে হামলা চালায়।গত মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী হত্যা করে। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এরপর এ হামলার ঘটনা ঘটল।