ন্যানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. ফারসীম মান্নান মোহাম্মদীমূল্য: ১৮৫ টাকাপড়ুয়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ন্যানো-প্রযুক্তির ওপর ড. ফারসীম মান্নান মোহাম্মদী রচিত বই ন্যানো। বইটি সম্পর্কে লেখক বলেন, ‘ন্যানো-প্রযুক্তি আসলে কী এবং এর সম্ভাবনাগুলো কী? প্রকৃতপক্ষে কত দূর কাজ হয়েছে এ সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণাগুলো কী—সেসব জানাতেই এই ন্যানো বই লেখা হয়েছে।’ন্যানোর জগৎ হলো এমন এক অতিক্ষুদ্র জগৎ, যার থেকে ক্ষুদ্রতর কোনো কাঠামো তৈরি সম্ভব নয়। এটা দৈর্ঘ্যের সেই সীমানা, যার নিচে ইঞ্জিনিয়ারিং সম্ভব নয়, কিংবা প্রযুক্তির কারিগরি আর ফলানো যায় না। এটাই পদার্থের মৌলিক গাঠনিক উপাদান, যা প্রকৃতিতে দেখা যায়। এই অতিক্ষুদ্র জগতে দৈর্ঘ্যের একক এক ন্যানোমিটার। এই ন্যানোজগতে অণু-পরমাণু তাদের নিজস্বতা প্রদর্শন করতে পারে। ন্যানো-প্রযুক্তি বলতে আসলে কী বোঝায়? এটা সেই প্রযুক্তি, যেখানে এমন সব বস্তু বা সিস্টেম আছে, যাদের দৈর্ঘ্য-প্রস্থ-ভেদের অন্তত একটি মাত্রার দৈর্ঘ্য এক থেকে ১০০ ন্যানোমিটারের মধ্যে, এমন পদ্ধতির সাহায্যে এদের ডিজাইন করা হয়েছে, যা আণবিক কাঠামো নিয়ন্ত্রণের দ্বারা সাধিত হয়েছে এবং এসব অংশবিশেষ আপনা থেকে বা বিশেষ পদ্ধতির মাধ্যমে ম্যাক্রোস্কেলের কাঠামো তৈরি করতে পারে। ন্যানো-প্রযুক্তি তখনই একটা বিকশিত প্রযুক্তি হবে, যখন আণবিক স্কেলে কার্যকর ভৌত বা রাসায়নিক নিয়মগুলোর যথাযথ প্রয়োগ এবং এদের নিয়ন্ত্রণের একটা পদ্ধতিবদ্ধ রূপ দাঁড় করানো সম্ভব হবে। আশা করা যায়, এই প্রযুক্তি আয়ত্তে এলে আণবিক স্কেলে পদার্থের আশ্চর্য সব গুণাগুণ ব্যবহার করা সম্ভব হবে। ফলে এসব ডিভাইসের বৈদ্যুতিক, মেকানিক্যাল, আলোকীয় (অপটিক্যাল), রাসায়নিক ধর্মাবলি অনেক উন্নত হবে। ন্যানো-প্রযুক্তি ব্যবহারে চিকিৎসার ক্ষেত্রে আসবে যুগান্তকারী অগ্রগতি। ইমেজিং টেকনিকের উন্নতির ফলে রোগ নির্ণয় দ্রুত হবে এবং কার্যকর ওষুধ প্রদান সম্ভব হবে। ক্যানসার চিকিৎসায় ভালো ফল পাওয়া যাবে। ন্যানো-প্রযুক্তির এসব যুগান্তকারী সম্ভাবনা ও আবিষ্কার ড. ফারসীম মান্নান মোহাম্মদী তাঁর এই গ্রন্থে অত্যন্ত যত্নের সঙ্গে তুলে ধরেছেন। ফলে পাঠকের পক্ষে মূল বিষয়টি বুঝতে কোনো অসুবিধা হবে না। সিফাত মাহমুদ