ন্যাশনাল ফোনের ২০ জনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দায়ের করা মামলায় ন্যাশনাল টেলিকম লিমিটেডের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহাসহ ২০ জনকে আগামী নয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ সময়ের মধ্যে তাঁদের হয়রানি ও গ্রেপ্তার না করারও নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত প্রতিষ্ঠানটির প্রকৌশলী রাবিয়া জামান ও পরিচালক রেবেকা জাহাঙ্গীরকে আগাম জামিন দিয়েছেন।আজ রোববার দুপুরে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।গত ২৫ মার্চ গুলশান থানায় বিটিআরসি ওই ২২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবহারে সংশ্লিষ্টতার অভিযোগে ২৩ মার্চ ন্যাশনাল ফোনের সুইচরুম বন্ধ করে দেয় বিটিআরসি।