নড়াইলে অমল সেন স্মরণ মেলা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের আন্দোলন সংগঠিত করে সমাজ পরিবর্তনের সংগ্রাম সফল করার আহ্বানের মধ্য দিয়ে নড়াইল-যশোর সীমান্তবর্তী বাকড়ীতে ১৯ জানুয়ারি শেষ হয়েছে তিন দিনব্যাপী কমরেড অমল সেন স্মরণ মেলা। যেখানে ঘুমিয়ে আছেন তেভাগা আন্দোলনের প্রাণপুরুষ কমরেড অমল সেন। তাঁর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে অমল সেন স্মৃতি রক্ষা কমিটি আয়োজন করে এই মেলার। মেলার উদ্বোধনী দিনে রাশেদ খান মেনন, বিমল বিশ্বাস, আনিচুর রহমান মল্লিক, মো. রবিউল ইসলাম, শাহ আলম, আব্দুস সামাদ, রবিউল ইসলাম, জাকির হোসেন, হাজেরা সুলতানা, আবু হামেদ শাহাবুদ্দিন, মাহামুদুর রহমান, ইকবাল কবির প্রমুখ জাতীয় নেতা বাকড়ীতে আসেন কমরেড অমল সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। মেলা উপলক্ষে বাকড়ীর আশেপাশে প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে লাগানো হয় কাস্তে-হাতুড়িখচিত পতাকা। নির্মাণ করা হয় কয়েকটি তোরণ। লাল পতাকা নিয়ে বাকড়ী অশ্বথ গাছের নিচে নামে মানুষের ঢল।