নড়াইলে কিশোর ফুটবল প্রশিক্ষণ শিবির উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় নড়াইল সদর উপজেলার গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফুটবল দলকে আরও গতিশীল করার লক্ষ্যে ২১ নভেম্বর থেকে বিদ্যালয় মাঠে মাসব্যাপী অনাবাসিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শিবির উদ্বোধন করেন প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা। এ সময় সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মহাসচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, আঞ্জুমান আরা, জাতীয় টেবিল টেনিস তারকা খন্দকার মাহাবুব বিল্লাহ, মো. আলতাব হোসেন প্রমুখ। ফুটবল প্রশিক্ষক কার্ত্তিক দাসের তত্ত্বাবধানে মোট ২৬ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে।