নড়াইলে ছয় দিনব্যাপী সুলতান মেলা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজমাঠের সুলতান মঞ্চ চত্বরে ছয় দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৬তম জন্মজয়ন্তী উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ‘সুলতান পদক’ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটেরি স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিশিষ্ট চিত্রশিল্পী আবু তাহের। মেলায় গ্রামীণ কুটিরশিল্পসহ বিভিন্ন পণ্যের ৭৫টি স্টল বসেছে। সপ্তাহব্যাপী মেলায় থাকছে সুলতানের প্রতিকৃতিতে মাল্যদান, চিত্রপ্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কাবাডি, লাঠিখেলা, ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা, সুলতানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, কবিগান, বিজয়গীতি, জারি গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। খুলনা বিভাগীয় কমিশনার মো. মসিউর রহমান মেলার উদ্বোধন করেন। বাসস।