নড়াইলে জিপিএ-৫ পেয়েছে ৩৭৫ জন
নড়াইল জেলায় এবার এসএসসিতে ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার ৮০০, দাখিলে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯০১ ও কারিগরিতে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে এসএসসিতে চার হাজার ৬৬৩, দাখিলে ৭৩১ ও কারিগরি বিভাগ থেকে ৫৪৯ জন পাস করেছে। জেলায় পাসের হার যথাক্রমে ৮০.৪০, ৮১.১৩ ও ৮৪.৩৩ শতাংশ। সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৩৭৫ জন। এর মধ্যে এসএসসিতে ৩০৩, দাখিলে ৭১ ও কারিগরি বিভাগ থেকে একজন জিপিএ-৫ পেয়েছে।সর্বাধিক ৫৬ জন জিপিএ-৫ পেয়েছে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে। এ ছাড়া এ বিদ্যালয়ের কারিগরি শাখায় একজন জিপিএ-৫ পেয়েছে। জেলায় কারিগরিতে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পায়নি।নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ে ৪৭ ও নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় থেকে ৩৬ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছে তুলারামপুর হাইস্কুল থেকে ১২ জন, বড়দিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে নয়জন, নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয় থেকে আটজন, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়, সিঙ্গাশোলপুর মাধ্যমিক বিদ্যালয়, দিঘলিয়া উচ্চবিদ্যালয়, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়, চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও আর কে কে জনতা উচ্চবিদ্যালয় থেকে ছয়জন করে, মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ও সিডি উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন করে, ভিক্টোরিয়া কলেজিয়েট হাইস্কুল, দারিয়াপুর উচ্চবিদ্যালয়, কালিয়া পিয়ারী শংকর বালিকা উচ্চবিদ্যালয়, ছত্রহাজারী উচ্চবিদ্যালয় ও নলদী উচ্চবিদ্য্যালয় থেকে চারজন করে, ইতনা স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়, জোড়ানিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়, মালিহাট বালিকা বিদ্যালয়, বুড়ামারা মাধ্যমিক বিদ্যালয়, কালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও খড়লিয়া এ জি এম মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনজন করে জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া বরাশুলা আলিম মাদ্রাসা থেকে ১১, শাহাবাদ কামিল মাদ্রাসা থেকে ছয়জন, আল জামেয়াতুল ইসলামিয়া (জয়পুর) মাদ্রাসা, এসএইচবিআর (রঘুনাথপুর) মাদ্রাসা ও যাদবপুর দাখিল মাদ্রাসা থেকে পাঁচজন করে, শাহাবাদ মহিলা মাদ্রাসা থেকে চারজন, নখখালী দাখিল মাদ্রাসা, খড়লিয়া রহিমা হাবিব দাখিল মাদ্রাসা, ইসলামাবাদ দাখিল মাদ্রাসা ও চাঁচড়া আলিম মাদ্রাসা থেকে তিনজন করে জিপিএ-৫ পেয়েছে। জেলার সেরা সরকারি বালিকা বিদ্যালয়, জিপিএ-৫ বেশি লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের: এসএসসির ফলাফলে জেলার মধ্যে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় সেরা অবস্থানে রয়েছে। যশোর বোর্ডে সেরা ২০-এর তালিকায় ২০তম স্থান পেয়েছে এই এই বিদ্যালয়টি । জেলার সেরা এ বিদ্যালয়ে পাসের হার শতভাগ। ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। প্রধান শিক্ষক লুৎফুন্নেছা বলেন, ‘ক্লাসে ছাত্রীদের হাজিরা, সঠিক তত্ত্বাবধান ও কৌশলী পাঠদানের কারণে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ফল ভালো হয়েছে।’ এদিকে জেলার মধ্যে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে। এ বিদ্যালয় থেকে ৫৬ জন জিপিএ-৫ পেয়েছে। ৪৫ জন বিজ্ঞান, ১০ জন বাণিজ্য, একজন মানবিক বিভাগের। এ ছাড়া একজন কারিগরি শাখায় জিপিএ-৫ পেয়েছে। এবার এসএসিতে এ বিদ্যালয়ের ২০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৬ জন পাস করেছে। পাসের হার ৯৪ দশমিক ৬৯ শতাংশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্্সী মোয়াজ্জম হোসেন বলেন, অভিভাবকদের সচেতনতা, ছাত্রদের পরিশ্রম ও শিক্ষকদের নিষ্ঠার কারণে এ বিদ্যালয় বরাবরই ভালো ফল করে।শতভাগ পাস করা সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান: এসএসসি ও দাখিল পরীক্ষায় নড়াইলের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে চারটি মাধ্যমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা ও একটি কারিগরি বিদ্যালয় রয়েছে। এগুলো হলো নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় (৮৯ জন), মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় (৯৬ জন), লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় (৫৯ জন), জে সি জি (জয়পুর) মাধ্যমিক বিদ্যালয় (ছয়জন), শাহাবাদ মহিলা মাদ্রাসা (১৭ জন), কে ডি এম দাখিল মাদ্রাসা (১২ জন) ও লস্কারপুর-সীমাখালী মাদ্রাসার কারিগরি বিদ্যালয় (আটজন)।