নড়াইলে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে আজ মঙ্গলবার ও গতকাল সোমবার দুইজন নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নড়াইল সদর থানা পুলিশ আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌরসভার মাছিমদিয়া এলাকার সরদার ফিলিং স্টেশনের কাছ থেকে অজ্ঞাতপরিচয় একজন নারীর (১৭) লাশ উদ্ধার করে। লাশটির পরনে সালোয়ার ও কামিজ রয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, লাশের চোখ ও মুখে প্রচুর রক্তের দাগ রয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।এদিকে পৌরসভার আলাদাতপুর বিলপাড়া এলাকায় গতকাল দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জাহানারা বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, বিদ্যুত্চালিত পানির মোটর চালাতে গিয়ে তাঁর মৃত্যু হয়। নিহতের স্বামী শেখ আফজাল হোসেন ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন।