নড়াইলে নির্বাচনী সহিংসতায় খুনের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় একজন নিহতের ঘটনায় আজ সোমবার মামলা করা হয়েছে। নিহত মামুন শেখের ভাই টগর শেখ বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলায় ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খায়রুজ্জামান খায়েরকে প্রধান করে মোট ৩৭ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে থাকায় এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা যায়নি। তবে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।প্রসঙ্গত, গত শনিবার শিঙ্গাশোলপুর ইউপিতে নির্বাচন শেষ হওয়ার পর সহিংসতার ঘটনায় মামুন শেখ নিহত হন।