নড়াইলে পিকনিকের বাস উল্টে দুই শিক্ষিকা নিহত
নড়াইলে শিক্ষাসফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন স্কুলশিক্ষিকা নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে নড়াইল-যশোর সড়কের চাচড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শিক্ষিকারা হলেন চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিলরুবা আক্তার দিলু ও তৃপ্তি রানী ঘোষ।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষাসফরে নড়াইলের নিরিবিলি পিকনিক স্পটে যাওয়ার উদ্দেশে রওনা হন। পিকনিকের বাসটি স্কুলের মাঠ থেকে নড়াইল-যশোর সড়কের ওঠার সময়ে খাদে পড়ে যায়। এ সময় দুই শিক্ষিকা নিহত ও কমপক্ষে ৩০ শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে রকি (৭), হূদয় (৮), পিয়ারি (৯), বিজয় (১০), মামুল (১২), রাব্বি (১৩), আমিনা (১৭),কবরী (৩০), হারুন (৩০), কল্পনা (৫০), মিতা (২২), লিপি (২৮), লিলি (৫০), শিলা (৩০), রশিদা (৩২), মমতাজকে (৩০) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।