নড়াইলে পৌরসভার উন্নয়ন বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল পৌরসভা উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘পৌরসভা ভিশনিং’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা ২৫ মে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় নড়াইল পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাস সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি পুলিশ সুপার এসএম ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার মো. রকিবুল বারী, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারগিস মুরশিদা, দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মহিরুল ইসলাম খাঁন, টিম লিডার চৌধুরী ফজলে বারী, মুন্সী হাফিজুর রহমান, পৌর কমিশনার শরফুল আলম প্রমুখ।