নড়াইলে প্রাথমিক শিক্ষার হালচাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে মা-বাবার কাছে শিশুর প্রথম পাঠ শুরু হলেও আনুষ্ঠানিকভাবে তা শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ে। নিজের ঘরের চারদেয়ালের বাইরে বিদ্যালয়ে শিক্ষক বিভিন্নভাবে শিশুকে পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলেন। এখানেই শিক্ষাজীবনের মূল ভিত্তি গড়ে ওঠে। এই ভিত্তির ওপর নির্ভর করেই গড়ে ওঠে ব্যক্তি তথা জাতির ভবিষ্যৎ। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে যদি সঠিক শিক্ষা পাওয়া না যায় (যেকোনো কারণেই হোক), তাহলে জাতির মেরুদণ্ড কখনো সোজা হতে পারবে না। তাই প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা জাগ্রত করার জন্য উপযুক্ত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। বর্তমানে নড়াইল জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার হালচিত্র কী? সরেজমিনে খোঁজ নিয়ে বেশ কিছু প্রতিবন্ধকতার কথা জানা গেছে। যেমন—শিক্ষক-সংকট, গতানুগতিক পাঠদান পদ্ধতি, স্কুলের নিরাপত্তা ও অবকাঠামোগত সমস্যা, অভিভাবকদের অসচেতনতা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কার্যকর ভূমিকার অভাব ও বিদ্যালয় পরিচালনার জন্য আনুষঙ্গিক ব্যয়ের অপর্যাপ্ততা। এসব কারণে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমাদের আজকের পৃষ্ঠাজুড়ে প্রতিবেদন তৈরি করেছেন নড়াইল প্রতিনিধি কার্ত্তিক দাস