নড়াইলে প্রীতি ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব সমাজকে মাদকাসক্তির হাত থেকে ফিরিয়ে আনতে নড়াইলে দুই দল গ্রামবাসীর মধ্যে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে দুই দলকে দেওয়া হয় কৃষকদের কীটনাশক স্প্রে মেশিন। নড়াইল পৌরসভার বাহিরডাঙ্গা ও দুর্গাপুর গ্রামের যুব সমাজ ৭ এপ্রিল প্রতিযোগিতায় অংশ নেয়। দুর্গাপুর গ্রামে অনুষ্ঠিত প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবির প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলায় বাহিরডাঙ্গা একাদশ (১২৫/৭) তিন উইকেটে দুর্গাপুর একাদশকে (১২৩/১০) পরাজিত করে। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আশিকুর রহমান। এ সময় খন্দকার মাসুদ হাসান, শাহ আলম, দুর্গা রানী প্রমুখ উপস্থিত ছিলেন।নড়াইলে ভলিবল লীগ শুরু : জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্থানীয় বীর শ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে ৮ এপ্রিল থেকে শুরু হয়েছে পুরুষ এবং মহিলা ভলিবল লীগ। জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান উপস্থিত ছিলেন। লীগে পুরুষ বিভাগে নয়টি এবং মহিলা বিভাগে চারটি ক্লাব অংশ নিচ্ছে।