নড়াইলে ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল পৌরসভার ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২ আগস্ট থেকে শুরু হয়েছে। স্থানীয় চাষী ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান টুর্নামেন্ট উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় নড়াইল এক্সপ্রেস একাদশ ৩-১ গোলে আইডিয়াল বয়েজ ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের নুরু দুটি ও সবুজ একটি গোল করেন। বিজিত দলের যুধিষ্ঠি একটি গোল পরিশোধ করেন। খেলা পরিচালনা করেন শামীম আকবর খান। দলগুলো হলো ইটস সিম্পল ক্লাব, ফ্রেন্ডস একাদশ, দুর্গাপুর একাদশ, রংধনু ফুটবল ক্লাব, নাজিম ফুটবল একাদশ, বরাশুলা ফুটবল একাদশ, পংকবিলা ইউনাইটেড ক্লাব, রাজধানী একাদশ, ইমারত শ্রমিক ইউনিয়ন এবং লোকাল একাদশ।