নড়াইলে ফুটবলে চ্যাম্পিয়ন চাচুড়ি-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে জাতীয় আন্তস্কুল-মাদ্রাসা প্রতিযোগিতার ফুটবল খেলায় কালিয়া উপজেলার চাচুড়ি-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় জেলায় চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে নড়াইল ভিসি উচ্চবিদ্যালয়। ২৮ সেপ্টেম্বর লোহাগড়া ক্রীড়া সংস্থার মাঠে (মোল্লার মাঠ) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমি।পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার মোহাম্মদ রকীবুল বারী, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান, ইউএনও অরুণ কুমার মণ্ডল, পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা খান মকসুদুর রহমান প্রমুখ।