নড়াইলে বিজ্ঞানী শাহীনুর রহমানকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার পাইকমারী গ্রামের বিজ্ঞানী ড. শাহীনুর রহমানকে ৯ জানুয়ারি জেলা পাবলিক লাইব্রেরি সংবর্ধনা দিয়েছে। লাইব্রেরির পাঠকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরির সহসভাপতি এমএম তরিকুল আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন লাইব্রেরির সাধারণ সম্পাদক গাজী শহিদুল হাসান, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান, শরীফ মুনীর হোসেন, নুরুন্নাহার, মো. ইউনুস আলী, আবদুল মজিদ সরদার প্রমুখ। শেষে শাহীনুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। শাহীনুর বর্তমানে তরুণ বিজ্ঞানী হিসেবে ‘ডিটেক্টর ল্যাবরেটরি’—জিএসআই (জার্মান ইনস্টিটিউট অব হ্যাভি আয়ন রিসার্চ, ডার্মস্টাডে) জার্মানিতে কর্মরত।