নড়াইলে বিজয় সরকার মেলার উদ্যোগ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারণ কবি বিজয় সরকারের ২৫তম মৃত্যুবার্ষিকী উদ্যাপনে নড়াইলে দুই দিনব্যাপী বিজয় সরকার মেলা আয়োজন উপলক্ষে ২৩ নভেম্বর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিজয় সদনের সম্পাদক মো. আকরাম শাহীদ, অশোক কুমার শীল, অরবিন্দু তরফদার, খন্দকার মাসুদ হাসান, মুক্তিযোদ্ধা আবদুুল হাই সিকদার, মো. আসাদুজ্জামান প্রমুখ। সভায় বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শিল্পকলা একাডেমি চত্বরে দুই দিনব্যাপী বিজয় মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বিজয় সরকারের নিজ বাড়ি সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের ডুমদী গ্রামে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।