নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমপির কথায় চলে নড়াইলের প্রশাসন’ শিরোনামে ১৮ অক্টোবর দৈনিক ইত্তেফাক পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় ২৫ অক্টোবর নড়াইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রায় কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন ছাত্রলীগ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সহসভাপতি অলোক কুমার দাস। পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার আবুল খায়ের ও নড়াইল সংবাদদাতা তারিকুজ্জামানকে মামলায় আসামি করা হয়েছে। আদালতের বিচারক মুসরাত জেরীন আগামী ১৩ জানুয়ারির মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। এই মামলা প্রত্যাহারের দাবিতে ২৬ অক্টোবর নড়াইলের সংবাদকর্মীরা আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক এনামুল কবির, ভক্ত সরকার, কার্ত্তিক দাস ও কাজী হাফিজ। শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় পার্টির (এ) সাধারণ সম্পাদক শরীফ মুনির হোসেন। পরে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।