নড়াইলে যৌতুকবিহীন পাপেট শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে নড়াইলে তিন দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে নতুন মাত্রা ছিল পাপেট শো। মুন্সি আসাদুর রহমানের রচনা ও পরিচালনায় যৌতুকবিহীন বিয়ের এই পাপেট শোতে অংশ নেয় কুশিলব, মিলন, টনি, নার্গিস, মিথুন, টুটুল, অমর, রাহুল, রনি ও রাসেল। কণ্ঠে ছিলেন আসাদ ও স্বপ্না বিশ্বাস। বাদ্যযন্ত্রে উজ্জ্বল ও প্রসাদ। শহরের চৌরাস্তা মোড়ে ৮ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত সমাপনী দিনে এ আয়োজন করা হয়।সার্বিক সহযোগিতায় ছিলেন নাজমূল হাসান, সৈয়দ ওসমান আলী এবং চিত্র থিয়েটারের কর্মীরা। এ ছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ছায়ানট ললিতকলা পরিষদ, নৃত্য পরিবেশন করে গ্রেভ শিল্পীগোষ্ঠী এবং নাটক পরিবেশন করে নাট্যনন্দন।