নড়াইলে রূপান্তরের গণসংগীতানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ভবনের প্রধান ফটকের সামনে ১ মে খুলনা রূপান্তরের শিল্পীরা গণসংগীত পরিবেশন করেছেন।শ্রমিক দিবস উদ্যাপনে জেলা ইমারত শ্রমিক সংগঠন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সংগীত পরিবেশন করেন মিরাজ হোসেন, নমিতা সরকার, তারেক, বিপুল সরকার, নূপুর, স্বপ্না নাগ প্রমুখ।এর আগে একই মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।