নড়াইলে সাপের ছোবলে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের সদর উপজেলার গন্ধর্ব খালী ও মীরাপাড়া গ্রামে গতকাল রোববার সাপের ছোবলে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো গন্ধর্ব খালী গ্রামের আবদুর রহমানের ছেলে সাহেব (১২) ও মীরাপাড়া গ্রামের আব্বাস শিকদারের ছেলে আরমান (১০)।হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে বিছানায় ঘুমিয়ে ছিল সাহেব। এ সময় একটি সাপ ঢুকে তার কোমরে ছোবল দেয়। অসুস্থ অবস্থায় সাহেবকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। সাহেব স্থানীয় রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।একই দিনে ভোরে পাখির বাসা থেকে বাচ্চা আনতে গিয়েছিল আরমান। এ সময় একটি সাপ তাকে ছোবল দেয়। অসুস্থ অবস্থায় আরমানকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।