নড়াইলে সুলতান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে সাত দিনব্যাপী সুলতান মেলার দ্বিতীয় দিনে গতকাল বিকেলে ছিল মহিলা কাবাডি প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সুলতান মঞ্চে অনুষ্ঠিত ‘বিশাল ক্যানভাসে শিল্পী সুলতানের স্বাতন্ত্র্যবোধ’ শীর্ষক সেমিনারের প্রবন্ধ উপস্থাপন করেন বিজন কুমার সাহা। মুখ্য আলোচক ছিলেন শরীফ আশরাফুজ্জামান। সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মুহম্মদ আবু দাউদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএডিসির মহাপরিচালক এ টি এম মহিউদ্দিন আহম্মেদ। সন্ধ্যায় সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।