নড়াইলে সুলতান মেলায় উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে সাত দিনব্যাপী সুলতান মেলার তৃতীয় দিনে গতকাল বুধবার দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। সকালে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকেলে মহিলাদের কাবাডি, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিপুলসংখ্যক খুদে শিল্পী অংশগ্রহণ করে। শিশুস্বর্গে স্থান সংকুলান না হওয়ায় শিশুদের নিয়ে যাওয়া হয় সুলতান কমপ্লেক্স ভবন চত্বরে। এ সময় অনেককেই শিল্পীর সমাধি চত্বরে বসে ছবি আঁকতে দেখা যায়। সুলতান মঞ্চে অনুষ্ঠিত ‘প্রকৃতির সন্তান—শিল্পী সুলতান’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এনায়েত হোসেন। মুখ্য আলোচক ছিলেন শাহানারা বেগম। ওয়ালিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন শরীফ নূরুল আম্বিয়া। সন্ধ্যায় সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।