নড়াইলে ৩৫৬টি পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর নড়াইলে ৪৫৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছিল। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫০৬টিতে। গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, এর মধ্যে ১৫৭টি পূজামণ্ডপ অধিক এবং ১৯৯টি কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় আনা হয়েছে। জেলা পূজা উদ্যাপন পর্ষদের সভাপতি অশোক কুমার কুণ্ডু জানান, গত বছরের চেয়ে জেলায় এবার ৪৯টি পূজামণ্ডপে বাড়তি দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সদর উপজেলায় ২৪০টি, লোহাগড়ায় ১৩০টি এবং কালিয়া উপজেলায় ১৩৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। পুলিশ সুপার এস এম ফজলুর রহমান বলেন, ‘জেলায় এবার ৫০৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ১৫৭টি মণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৯৯টি কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় আনা হয়েছে।’