নড়াইলের লোহাগড়ায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের এলাকায় আজ শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা যুবদলের বিবদমান দুই পক্ষ একই সময়ে একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম আজ সকাল ১০টায় জেলা যুবদলের নবগঠিত কমিটির জন্য ওই বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠান আয়োজন করে। একই সময়ে একই স্থানে দলের আরেকটি পক্ষ অন্য একটি অনুষ্ঠানের ঘোষণা দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মো. লুত্ফুল কবীর ১৪৪ ধারা জারি করেন।