নয় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ-চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে নৌযান চলাচল শুরু হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবদুল মান্নান প্রথম আলো ডটকমকে বলেন, ঘন কুয়াশার কারণে গতকাল রাত পৌনে ১২টা থেকে দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। এর কিছুক্ষণ আগে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামে একটি ফেরি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া যাওয়ার পথে মাঝ নদীতে আটকা পড়ে। ওই ফেরিতে ১৬টি যান ছিল। এ সময় দৌলতদিয়া ঘাটে আরও পাঁচটি ফেরি আটকা পড়ে। এতে দুই পারে কমপক্ষে ৬০০ যান আটকা পড়ে।বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান বলেন, কুয়াশার কারণে পাটুরিয়া ঘাট থেকে রাত ১২টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে ১২০টি যাত্রীবাহী বাস, ৩৫০টি ট্রাক ও ১৫০টির মতো ছোট গাড়ি আটকা পড়ে।