প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুয়েট ছাত্র খন্দকার খানজাহান সম্রাটকে চাপা দেওয়া বাসের চালক ও সহযোগীদের গ্রেপ্তার করে বিচার এবং সম্রাটের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণসহ নয় দফা দাবিতে আজ আন্দোলন করছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল থেকেই শতাধিক শিক্ষার্থী মৌন মিছিল বের করে শহীদ মিনারের সামনে রাস্তার ওপর অবস্থান নিয়েছেন। সকাল থেকেই পলাশী মোড় অবরুদ্ধ করে রেখেছেন তাঁরা।অন্যদিকে দুপুরের পর থেকে শিক্ষার্থীরা নিউমার্কেট-আজিমপুর সড়কও বন্ধ করে দেন। ফলে দুপুরের পর থেকে নিউমার্কেট-আজিমপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।গতকাল সকালে রাজধানীর আজিমপুরে বাসের চাপায় নিহত হন বুয়েট ছাত্র খন্দকার খানজাহান সম্রাট।