নয় বছরে অর্জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালালের সমর্থক গত নয় বছরে মাত্র দুজন বেড়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে এর প্রমাণ পাওয়া যায়। নির্বাচনে তিনি মাত্র পাঁচ ভোটের ব্যবধানে সোলায়মান আলীর কাছে পরাজিত হন। উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক জানান, শাহজালাল দুই হাজার ৭৩২ আর সোলায়মান আলী দুই হাজার ৭৩৭ ভোট পেয়েছেন। ২০০২ সালের ইউপি নির্বাচনে শাহজালাল বিজয়ী প্রার্থীর চেয়ে সাত ভোট কম পেয়েছিলেন। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, ‘নয় বছরে শাহজালালের অর্জন মাত্র দুই ভোট।’  আক্কেলপুর প্রতিনিধি