নয় মাস বয়সেই সাঁতারু! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের গ্লোচেস্টারশায়ারের নয় মাস বয়সী দুই যমজ শিশু সাঁতারে তাদের বিস্ময়কর দক্ষতা দেখাতে শুরু করেছে। উইলিয়াম ও এলেনিটা ট্রাইকুশ নামের এই সাঁতারু যুগলের মা চার্লি ট্রাইকুশ আর বাবা ভিক ট্রাইকুশ। বিবিসি বলছে, উইলিয়াম ও এলেনিটা মা-বাবার সঙ্গে কিরেনচেস্টারের সুইমিং পুলে নিয়মিত সাঁতার কাটে। কারও সাহায্য ছাড়াই তারা ২৫ মিটার লম্বা সুইমিং পুলটি অতিক্রম করতে পারে।মা-বাবা ইতিমধ্যে সাঁতারের শিক্ষকও ঠিক করে ফেলেছেন। শিক্ষক অ্যামি স্ট্যানলি জানান, এই শিশু দুটি সাঁতার কাটার সময় একটুও ভয় পায় না, বরং স্বাচ্ছন্দ্যে এগিয়ে যায়। তিনি তাদের নিয়ে অনেক আশাবাদী।মা চার্লি বলেন, ‘শিক্ষক বলেছেন ওরা বেশ অদ্ভুত। এত ছোট বয়সেই সাঁতার শিখেছে।’ বাবা ভিক কিন্তু কেবল অবাকই হননি, তিনি বেশ আশান্বিত। ভিক জানান, শিশু দুটিকে নিয়ে অনেক কিছু ভাবছেন। হয়তো ওরা একদিন অলিম্পিকে খেলবে। ২০২৮ সালের অলিম্পিকের সময় ওদের বয়স হবে ১৬ বছর। হয়তো তখন ওরা অলিম্পিকে অংশ নেবে।বিবিসির প্রতিবেদনে বলা হয়, পানিতে শিশুরা এত সাবলীল যে সেখানে তারা দিক বদলাতে পারে, খেলতেও পারে। তবে খেলা শেষে ঘুম ছাড়া অন্য কিছুতে তারা মন দেয় না। তখন মা-বাবার কেলেই সবচেয়ে ভালো থাকে উইলিয়াম ও এলেনিটা।