নয় সন্তানের মা হবেন মেক্সিকোর নারী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয় সন্তানের মা হবেন মেক্সিকোর এক নারী। যুক্তরাষ্ট্রের টেক্সাসের সীমান্তবর্তী মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় কোয়াহুইলা প্রদেশের বাসিন্দা ওই নারীর নাম কার্লা ভেনেসা পেরেজ।মেক্সিকোর টেলিভিসা টিভি চ্যানেল গত বৃহস্পতিবার জানায়, পেরেজ ছয় মেয়ে ও তিন ছেলে শিশুর মা হবেন। বর্তমানে ওই নারী কোয়াহুইলার রাজধানী সালতিলোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নোটিমেক্স জানায়, আগামী ২০ মে মা হবেন পেরেজ। পেরেজ নোটিমেক্সকে বলেন, ‘এখনই শিশুদের নাম রাখার কথা চিন্তা করছি না। আমি চাচ্ছি আগে সবকিছু ঠিকঠাক মতো হোক।’ধারণা করা হচ্ছে, একসঙ্গে নয় সন্তানের জন্মদানের ঘটনা বহু সন্তান জন্মের ক্ষেত্রে এক নতুন রেকর্ড হতে পারে। এর আগে ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নারী আট সন্তানের মা হন। সে সময়ে সারা বিশ্বের গণমাধ্যমের নজর কাড়েন ওই মার্কিন নারী।