নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামিদের বিরুদ্ধে শিশুদের আত্মহত্যায় সহায়তা করা, আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ও সম্পদ গ্রাস করার অভিযোগ আনা হয়েছেরাজধানীর জুরাইনের আলমবাগে গৃহবধূ ফারজানা রিতা ও তাঁর দুই শিশুসন্তানের মৃত্যুর ঘটনায় করা মামলায় নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুই মাস তদন্ত শেষে গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।যে নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাঁরা হলেন: ফারজানার স্বামী রাশেদুল কবির, রাশেদুলের দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি, শ্বশুর শফিকুল কবির, শাশুড়ি নূর বানু, ননদ কবিতা কবির ও সুখন কবির, কবিতার স্বামী দেলোয়ার হোসেন পাটোয়ারী, গাড়িচালক আল আমিন এবং ওষুধের দোকানি আবদুল গাফফার। সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামিদের বিরুদ্ধে শিশুদের আত্মহত্যায় সহায়তা করা, আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ও মনিবের সম্পদ গ্রাস করার অভিযোগ আনা হয়েছে। এসব ধারায় অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে।অভিযোগপত্র সম্পর্কে ফারজানার মা মাজেদা বেগম প্রথম আলোকে বলেন, তিনি চান সব আসামির দৃষ্টান্তমূলক সাজা হোক।মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান বলেন, মামলাটি ‘সম্ভ্রমহানির কারণে আত্মহত্যা’ হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(ক) ধারায় দায়ের করা হয়েছিল। কিন্তু তদন্তে এ ধারায় আনা অভিযোগ প্রমাণিত হয়নি। এ কারণে দণ্ডবিধির ৩০৫, ৩০৬ ও ৩৮১ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, মামলাটি ভুল ধারায় দায়ের করা হয়েছিল। এখন সঠিক ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ মামলায় ৪৪ জনকে সাক্ষী করা হয়েছে। এতে ৩০টি আলামত রয়েছে। এসব আলামতের মধ্যে আছে রিতা এবং তাঁর দুই সন্তান ইশরাক পাবন ও রাইসা রাশমিন পায়েলের হাতের লেখা, কাপড়চোপড়, ঘুমের ওষুধ।পুলিশ জানায়, আলোচিত এ মামলায় এজাহারভুক্ত আট আসামিসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে গাড়িচালক আল আমিন ও ওষুধের দোকানি গাফফার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামি শফিকুল কবির ও তাঁর পরিবারের সবাইকে দুই দফা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রাশেদুল, স্মৃতি, আল আমিন ও গাফফার ছাড়া অপর পাঁচ আসামি জামিনে ছাড়া পেয়েছেন।গত ১১ জুন আলমবাগের বাসা থেকে ফারজানা, তাঁর ছেলে পাবন ও মেয়ে পায়েলের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে তাঁরা আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন বিষয় ঘরের দেয়াল ও কাগজে লিখে যান। এসব লেখায় আসামিদের নাম ছিল। ‘রাশেদুল কবিরের দ্বিতীয় বিয়েতে ফারজানার কোনো আপত্তি নেই’—এ কথা লেখা একটি কাগজে জোরপূর্বক সই নেওয়ার কথাও দেয়ালে লেখা রয়েছে।দুই সন্তানসহ ফারজানার মৃত্যুর ঘটনায় ওই দিনই তাঁর মা কদমতলী থানায় মামলা করেন। মামলায় রাশেদুল, তাঁর দ্বিতীয় স্ত্রী স্মৃতি, রাশেদুলের বাবা, মা, দুই বোন, এক ভগ্নিপতি ও গাড়িচালককে আসামি করা হয়। সাত দিন পর মামলাটি তদন্তের ভার পায় গোয়েন্দা পুলিশ। তদন্তের একপর্যায়ে ঘুমের ওষুধবিক্রেতা গাফফারকে গ্রেপ্তার করা হয়।গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার গোলাম আজাদ খান প্রথম আলোকে বলেন, স্বীকারোক্তি ছাড়াও অভিযোগের সপক্ষে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ রয়েছে। এসব অভিযোগপত্রের সঙ্গে দেওয়া হয়েছে।