নয়টি দূতাবাসে হাইকমিশনার নেই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর মধ্যে নয়টিতে হাইকমিশনার ও রাষ্ট্রদূতের পদ খালি রয়েছে। দূতাবাসগুলো হলো নাইরোবি, ইসলামাবাদ, জাকার্তা, আংকারা, কায়রো, মাস্কাট, বার্লিন, ব্যাংকক ও ত্রিপোলি। এর মধ্যে চারটিতে শিগগিরই নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হচ্ছে। বাকি মিশনগুলোতেও নিয়োগ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নাজিমউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের ১২টি মিশনে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর ১০ হাজার ৮৮৫ জন শান্তিরক্ষা কাজে নিয়োজিত রয়েছেন। ভবিষ্যতে এ কাজে আরও বেশিসংখ্যক বাংলাদেশিকে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।