নয়টি স্থানে বড় পর্দায় মেসিদের খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়টি স্থানে কাল মঙ্গলবার আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার ফুটবল খেলা বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠেয় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার প্রীতি ফুটবল ম্যাচের টিকিট যাঁরা কিনতে পারেননি, তাঁদের জন্য নগরের নয়টি স্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছে ডিএমপি।খেলা দেখানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়, ধানমন্ডির রবীন্দ্রসরোবর, ধানমন্ডি মাঠ, যাত্রাবাড়ী চৌরাস্তা, পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, শেরেবাংলা নগরের টিঅ্যান্ডটি মাঠ, মিরপুর ১ নম্বরের ঈদগাহ মাঠ, উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠ ও গুলশানের ইয়ুথ ক্লাব।