নয়াদিল্লির কাছে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে ফরিদাবাদের একটি আবাসিক এলাকায় গতকাল বুধবার রাতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, রোগী বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সের এ বিমানটিতে থাকা সাত আরোহীর সবাই নিহত হয়েছে। এ ছাড়া বিধ্বস্ত হয়ে ভূমিতে আরও তিন ব্যক্তি নিহত হয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি ভারতের পূর্বাঞ্চলীয় শহর পাটনা থেকে নয়াদিল্লির যাচ্ছিল। দিল্লির কাছে ফরিদাবাদে পৌঁছালে এটি প্রতিকূল আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়। পুলিশ কর্মকর্তা ভগত সিং এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। তবে তিনি মৃতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে পারেননি।