নয়াপল্টনে বিএনপি ও ছাত্রদলের কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের নেতা-কর্মীরা রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। বর্তমান কেন্দ্রীয় কমিটি বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে তারা এ ভাঙচুর চালায়।ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিদ্রোহী গ্রুপের কয়েকজন অনুসারী ঘণ্টাব্যাপী ভাঙচুর চালায়। এর সঙ্গে আওয়ামী লীগের যোগসাজশ আছে বলে তিনি অভিযোগ করেন। তবে ছাত্রদলের একাধিক নেতা-কর্মী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ছাত্রদলের কমিটি না হওয়ায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ছাত্রদলের কার্যালয় ভাঙচুর করে। তারা ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আলীমের ছবি পোড়ায় এবং টুকুর মুক্তির দাবিতে টাঙানো ব্যানারে আগুন ধরিয়ে দেয়।